নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ৫ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক শফিকুল 
প্রতারনা / ৫ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক শফিকুল 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ কাপড় দেওয়ার নাম করে প্রতারনার মাধ্যমে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বন্দরের প্রতারক শফিকুল ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় ভূক্তভোগী কাপড় ব্যবসায়ী হাজী মোশারফ হোসেন বাদী হয়ে শনিবার (১৪ জুন)  দুপুরে উল্লেখিত প্রতারকের বিরুদ্ধে  বন্দর থানায়  লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ফতুল্লা থানার শিবু মার্কেট লামাপাড়া এলাকার মৃত নুর হোসেন মিয়ার ছেলে হাজী মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকার চাঁন বাদশা মিয়ার ছেলে শফিকুল ইসলামের সাথে কাপড়ের ব্যবসা করে আসছিল। গত ৩৬ মাস পূর্ব কাপড় নেওয়ার জন্য প্রতারক শফিকুল ইসলামকে প্রথমে নগদ ২ লাখ টাকা ও পরবর্তীতে আরো  ৩ লাখ টাকাসহ সর্বমোট ৫ লাখ টাকা দেয়।

প্রতারক শফিকুল  অর্ডারকৃত পোশাক না দিয়ে ব্যবসায়ী হাজী মোশারফ হোসেনের সাথে নানা রকম তালবাহানা করে।  অর্ডারকৃত পোশাক দিতে না পারায় এ ঘটনায় মোশারফ হোসেন শনিবার (১৪ জুন) বেলা ১১টায় প্রতারক শফিকুল ইসলামের ব্যবহারকৃত ০১৪০৬-৫৭৬৩৩৩ নাম্বারে ফোন করে আসছিল  তার পাওনা নগদ ৫ লাখ টাকা ফেরৎ চাইলে ওই সময় প্রতারক শফিকুল পাওনাদারকে অকথ্য ভাষায় গালাগালিসহ হত্যার হুমকি দিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...