নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষের জেরে একজনকে কুপিয়ে হত্যা
হত্যাকান্ড / অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষের জেরে একজনকে কুপিয়ে হত্যা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে দোকান থেকে ডেকে নিয়ে আবদুল কুদ্দুস(৫৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা । শনিবার (২১ জুন)রাতে ২২ নং ওয়ার্ড বন্দরের শাহী মসজিদ হাফেজিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস বন্দরে শাহী মসজিদ হাফেজিবাগ এলাকার বাসিন্দা। এ দিকে কুদ্দুসের লাশ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।  এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তার , মাদক নিয়ন্ত্রণ ও বন্দর বাসস্ট্যান্ডের অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে কয়েকদিন যাবৎ বিএনপি সমর্থক বাবু-মেহেদি ও রনি-জাফর এই দুই গ্রুপের মধ্যে সংঘাত সংঘর্ষ চলছিল। শুক্রবার বিবাদমান দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের প্রায় ৮ জন আহত হন। শনিবার দুপুরে সাবেক কাউন্সিলর হান্নান সরকার সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংশার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর শনিবার রাতে রনি-জাফর গ্রুপের পারভেজের বাবা আবদুল কুদ্দুস চা খেতে বন্দর স্ট্যান্ডে যান । এ সময় তাকে চায়ের দোকান ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।


হাফেজিবাগ এলাকার জাফর জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশার সমর্থক। বাবু-মেহেদি গং আশার নাম ভাঙ্গিয়ে মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে। তিনি প্রতিবাদ করায় বাবু-মেহেদি গ্রুপ তাকে হত্যার হুমকি দেয়। এর জের ধওে তারা পারভেজের বাবা আবদুল কুদ্দুসকে কুপিয়ে হত্যা করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে কুদ্দুসকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিলে রাত ১১ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান। কুদ্দুসের লাশ তার স্বজনরা হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যায় বলে তিনি জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...