নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   মহানগর   রাজনীতি এখনো পরিবর্তন হয়নি, আমি নিরাপদ বোধ করি না – সেলিম প্রধান
নিরাপত্তাবোধ / রাজনীতি এখনো পরিবর্তন হয়নি, আমি নিরাপদ বোধ করি না – সেলিম প্রধান
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশের রাজনীতি  এখনো পরিবর্তন হয়নি। আমি সেলিম প্রধান এখন পর্যন্ত আমার নিজের এলাকায় যেতে পারি না। আমি নিরাপদ বোধ করি না। আমার মত ব্যক্তি যদি নিরাপদ বোধ না করি তাহলে সাধারণ নাগরিক তারা কি করবে।

বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) দলের প্রধান উপদেষ্টা ও  জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান  সেলিম প্রধান এ মন্তব্য করেন।রবিবার ২২ জুন দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সেলিম প্রধান আরও বলেন, বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যত কোথায় যাবে। আমরা সবাই কিন্তু আজ হতাশ। আমরা অনেক ভাবতেছি আবার সেই আগের পরিবেশ আসবে। অনেক নেতৃবৃন্দ কৌশলে রাজনীতিক পদ বাগিয়ে চাঁদাবাজি করছে উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজি করার উপায় হচ্ছে একটা রাজনীতির দলে প্রবেশ করে একটা পদ বাগিয়ে নেবে। আর সেই পদ মানে ব্যবসা।

তিনি আরও বলেন, রূপগঞ্জে প্রায় সময় দুই দলের মারামারি চলে। পুরো দেশের মধ্যে রূপগঞ্জে সবচেয়ে বেশি খুন হয়েছে। কিছুদিন পর পর সেখানে গোলাগুলি-মারামারির ঘটনা ঘটে। বর্তমানে বড় দুই দলের লোকজন অর্থের জন্য মারামারি করে। টাকার ভাগাভাগি নিয়ে তারা মারামারি করে।তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে আমার অনুরোধ আজ অথবা কাল আপনাকে নির্বাচন দিতে হবে। সংস্কার করা অবশ্যই দরকার। তবে নির্বাচনেরও দরকার আছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...