নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   ডাকাতি, মাদক সহ ১৫ মামলার আসামী ডালিমের জুলুম অত্যাচারে অতিষ্ঠ 
মানববন্ধন / ডাকাতি, মাদক সহ ১৫ মামলার আসামী ডালিমের জুলুম অত্যাচারে অতিষ্ঠ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারের কুখ্যাত ডাকাত, সন্ত্রাসী ,মাদক ব্যবসায়ী ও ১৫ টি মামলার আসামি ডালিমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ডালিম দুপ্তারা ইউনিয়নের গিরদা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

সোমবার সকাল দশটায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
এলাকাবাসী জানায়,দীর্ঘদিন ধরে ডালিম এলাকায় ডাকাতি,মাদক বিক্রি এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। কেউ প্রতিবাদ করলে ডালিম ও তার সহযোগীরা লোকজনকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। তার অন্যায় অত্যাচারে অতিষ্ট হয়ে উপায়ান্ত না পেয়ে তার বিচার এবং গ্রেফতারের দাবিতে এলাকাবাসী এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

এলাকাবাসী আরো জানান, তার নামে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ থানায় ১৫ টি মামলা রয়েছে।
ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন বলেন তার নামে যদি সুনির্দিষ্ট কোন অভিযোগ বা মামলা থাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সহকারী পুলিশ সুপার (গ সার্কেল)মেহেদী ইসলাম বলেন তার বিরুদ্ধে আমরা অনেক অভিযোগ পেয়েছি অনতিবিলম্বে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...