নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   খেলাধূলা   শেখ ফজলুল হক মনি স্মৃতি টুর্নামেন্টে প্রথম খেলা ০-০ গোলে ড্র, দ্বিতীয় খেলায় ২ গোলে জয়
শেখ ফজলুল হক মনি স্মৃতি টুর্নামেন্টে প্রথম খেলা ০-০ গোলে ড্র, দ্বিতীয় খেলায় ২ গোলে জয়
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৬ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায়মোমেন মুন্না স্মৃতি সংসদ ০ গোল রেইনবো ক্লাব ০ গোলে ম্যাচটি ড্র হয়। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে রেইনবো ক্লাবের খেলোয়ার দীপক সাহা, দ্বিতীয় ম্যাচে গোগনগর ক্রীড়া প্রশিক্ষন কেন্দ্র ২ গোলে কাশীপুর ফুটবল কোচিং সেন্টারকে পরাজিত করে বিজয়ী হয়। এ খেলায় কাশীপুর ফুটবল কোচিং সেন্টারের খেলোয়ার জিহাদ মোল্লা ম্যান অব দ্যা ম্যাচ হয়।৬ নভেম্বর বিকেলে শহরের দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে এ টুর্নামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে স্টেডিয়ামের কানায় কানায় ভড়ে উঠে ফুটবল ক্রীড়ামোদি দর্শক। খেলা শেষে আনন্দঘন আনুষ্ঠানিকতায় খেলোয়ারদের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের অতিথি জাতীয় ফুটবল খেলোয়ার জাকির হেসেন ও বঙ্গসাথী ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুর রব খোকন রনি রেইনবো ক্লাবের ম্যান অব দ্যা ম্যাচ দীপক সাহা ও কাশীপুর ফুটবল কোচিং সেন্টারের ম্যান অব দ্যা ম্যাচ  জিহাদ মোল্লার হাতে পুরস্কার তুলে দেন। এসময় বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল উস্থিথ ছিলেন।

আগামী ৭ নভেম্বর ডিএসএস ক্লাব মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় বঙ্গবীর সংসদ বনাম ব্রাদার্স ইউনিয়ন ও দ্বিতীয় খেলায় সোঁনালী অতিত নারায়ণগঞ্জ ক্লান বনাম সোঁনালী অতীত মুন্সিগঞ্জ ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে।এ টুর্নামেন্ট অংশ গ্রহন করছেন নারায়ণগঞ্জের ১৬ টি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব। অংশ নেওয়া ক্লাবগুলো হলো সিরাজদ্দৌলা ক্লাব, বঙ্গবীর সংসদ , ডিএসএস ক্লাব, বিদ্যা নিকেতন, মোমেন মুন্না স্মৃতি সংসদ, ইসলামবাগ, বন্ধন ফুটবল কোচিং, নারায়ণগঞ্জ হাই স্কুল, কাশীপুর ফুটবল কোচিং, রেইনবো, শাপলা ক্রীড়া সংসদ, নারায়ণগঞ্জ ফুটবল কোচিং একাডেমী, মদনগঞ্জ, গোগনগর ফুটবল একাডেমী, ব্রাদার্স ইউনিয়ন, গাবতলী ফুটবল কোচিং সেন্টার। সোঁনালী অতিত নারায়ণগঞ্জ, সোঁনালী অতীত মুন্সিগঞ্জ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...