নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   না’গঞ্জকে গ্রীন সিটি করার চেষ্টা করছি – ডিসি জাহিদুল ইসলাম মিঞা
বৃক্ষরোপণ / না’গঞ্জকে গ্রীন সিটি করার চেষ্টা করছি – ডিসি জাহিদুল ইসলাম মিঞা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দরে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষ রোপণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (২ জুলাই) সকাল ১১টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দে তিনি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করে নিজ হাতে বৃক্ষ রোপণ করেন।

বৃক্ষরোপণ কালে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের মানুষ যেন সবুজের পরিবেশে শ্বাস নিতে পারে। আমি নারায়ণগঞ্জকে সুন্দর পরিচ্ছন্ন ও গ্রীন সিটিতে পরিনত করার চেষ্টা করছি। আর বৃক্ষ রোপন হলো ছদকায়ে জারিয়া। আমরা বনজ-ফলজ সব ধরনের গাছ রোপণ করে যাব।


বৃক্ষ রোপন কালে ওই সময় তার সাথে ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি। মুছাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসানের তত্তাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোতালেব মিয়া, বিল্লাল হোসেন, সোহেল রানা, মাহবুব হৃদয়, মনির হোসেন, মনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মাহবুব মিয়া, মহিলা মেম্বার খোদেজা পারভীন, লাচবলী বেগম, নিলুফা আক্তার ও পরিষদের সচিব বসির উদ্দিন প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে যোগদেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...