নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   হকারদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে টিপু’র ভাই বিল্লালের সন্ত্রাসী বাহিনী
সন্ত্রাসী হামলা / হকারদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে টিপু’র ভাই বিল্লালের সন্ত্রাসী বাহিনী
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের খবর ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু ইউসুফ টিপুর ছোট ভাইয়ের সন্ত্রাসী বাহিনী হকার্স ব্যবসায়ীদের উপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১১জুলাই) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।হকার্স ব্যবসায়ী সাইফুল জানান, বৃহস্পতিবার বিকালে হকার্স ব্যবসায়ী আবু ইউসুফের ছোট ভাইকে মারধর করে রক্তাক্ত জখম করে এবং ভুয়া হকার্স কমিটির সভাপতি হিসেবে নিজেকে পরিচয় দেয়। শুক্রবার সন্ধ্যায় ১৫-২০ বছর যাবত ব্যবসা করা হকার ব্যবসায়ীদের তুলে দিয়ে টাকার বিনিময়ে নতুন হকার বসানোর ক্ষমতা দেখাতে চায় সভাপতি ও বিএনপি নেতা টিপুর ছোট ভাই বিল্লাল। এসময় পুরাতন হকার্স ব্যবসায়ী সাইফুল বাধা দিলে তাকে মারধর করে সন্ত্রাসী বিল্লালের নিজস্ব তৈরি চাষাড়া রেললাইনের পাশে হকার্স ক্লাবে নিয়ে যায়।

সেখানে দেশী অস্ত্র দিয়ে সাইফুলের উপর হামলা চালানো হয়।সেখানে বিএনপি নেতা টিপু উপস্থিত ছিলো বলে জানান হকার্স ব্যবসায়ীরা। দুই পক্ষকে মিলিয়ে দেয়ার চেষ্টা করে এডভোকেট টিপু। সেখানেও বিল্লাল উত্তেজিত হয়ে আরেক সাইফুল নামের ব্যবসায়ীকে মারধর করে। পরে রাত সাড়ে ১০ টার দিকে হকার্স ব্যবসায়ীরা শহরে প্রধান সড়কে বিক্ষোভ মিসিল করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে প্রতিবাদ সভা করে।

[গণমাধ্যমে পচারিত ভিডিওতে হাকারদের বক্তব্য]

এসময় বক্তারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলাকারী মহসিন, আরিফ, অনিক, রানা সাধারণ হকার্স ব্যবসায়ীদের উপর হামলা করে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার হকার্স ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

এদিকে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু গণমাধ্যমকে বলেন, আওয়ামীলীগের হকার্স নেতা আসাদ নেপথ্যে থেকে পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। এখানে চাঁদাবাজির কোন ঘটনা নেই।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...