নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   প্রধান শিক্ষিকার চেয়ারে বসে স্কুলের আসবাবপত্র ভাংচুর করল মাদকসেবী
মাদক কান্ড / প্রধান শিক্ষিকার চেয়ারে বসে স্কুলের আসবাবপত্র ভাংচুর করল মাদকসেবী
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

শাহজাহান কবির-আড়াইহাজার প্রতিবেদকঃ বিদ্যালয় চলাকালীন সময়ে সোমবার দুপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার চেয়ারে বসে অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর করেছে এক মাদক সেবী।

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্ৰাম ইউনিয়নের ৭১ নং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয়ের দপ্তরি আইয়ুবুর রহমান জানান, ওই গ্রামের আউয়ালের মাদকাসক্ত ছেলে শরিফ (২৮) প্রায় সময়ই বিদ্যালয়ে এসে দপ্তরি আইয়ুবুর রহমান সহ প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার খানম এর কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। তাকে টাকা না দিলে সে প্রধান শিক্ষিকাকে মারধর করতে চায় এবং প্রাণনাশের হুমকি দেয়। সোমবার দুপুরেও শরিফ বিদ্যালয়ে প্রবেশ করে দপ্তরি আইয়ুবুর রহমানের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। আইয়ুবুর রহমান টাকা না দিলে তাকে মারধর করে। পরে শরীফ প্রধান শিক্ষিকার চেয়ারে বসে প্রধান শিক্ষিকাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সে বিদ্যালয় এবিদ্যালয়ের অফিস কক্ষে থাকা ফুলদানি সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।

তাছাড়া প্রধান শিক্ষিকার পার্স থেকে নগদ টাকা ও ছিনিয়ে নেয়। এ সময় প্রধান শিক্ষিকা সহ দুই এক জন অভিভাবক তাকে বাধা দিতে গেলে সে মার মুখী হয়ে ওঠে। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার খানম মুঠোফোনে জানান শরিফ একজন মাদক সেবী। এর আগে ও সে স্কুলে এসে এরকম ঘটনা ঘটিয়েছে। তিনি আরও জানান পুলিশ এসে তাকে স্কুল থেকে বের করে এলাকার জনগণের কাছে হস্তান্তর করে যান। তার এরকম আচরণে স্কুলের ছাত্রছাত্রীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তবে এ ব্যাপারটি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...