নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   মহানগর   ২১ জুলাই দৈনিক খবরের পাতা সম্পাদক মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন  
জন্মদিন / ২১ জুলাই দৈনিক খবরের পাতা সম্পাদক মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন  
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ২১ জুলাই পাঠকপ্রিয় দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক , বিশিষ্ট আইনজীবী ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুমের ৬৮তম জন্মবার্ষিকী ।

১৯৫৮ সালের ২১ জুলাই তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দরের মাহমুদনগরে জন্মগ্রহণ করেন।তার পিতা মরহুম আবু বকর সিদ্দিক নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের সভাপতি ছিলেন। ব্যক্তিগত জীবনে দুই মেয়ে ও এক ছেলে এবং স্ত্রী নিয়ে শহরের ৫, আলম খান লেনস্থ নিজ বাসভবনে বসবাস করছেন।অ্যাড. মাহবুবুর রহমান মাসুম দীর্ঘ ৪২ বৎসর সাংবাদিকতার, ৩৩ বছর যাবৎ নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক তৎপরবর্তী দৈনিক খবরের পাতা পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পূর্বে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা, দৈনিক আজকের কাগজ ও দৈনিক ভোরের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ২০০২-২০০৪, ২০১৬-১৮, ২০১৮-২০ কার্যবৎসরে তিনবার সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।অ্যাড. মাহবুবুর রহমান মাসুম একজন সিনিয়র আইনজীবী হিসেবে আইন পেশা পরিচালনা করছেন। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্কুল জীবন থেকে স্কাউটে যুক্ত হয়ে আন্দোলনকে ব্যাগবান করে যাচ্ছেন এবং ১৯৮৬ সালে স্থানীয় স্কাউটের সম্পাদক এবং ৯ বৎসর উপজেলা স্কাউটের কমিশনার পদে দায়িত্ব পালন করেছেন।তিনি জেলা স্কাউটের সহসভাপতি এবং ঢাকা আঞ্চলিক ডিআরসি পদে দায়িত্ব পালন করেছেন। মাহবুবুর রহমান মাসুম ১৯৭৯ সালে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভ করার পর ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
তিনি ছাত্রজীবন থেকেই তুখোর ছাত্রনেতা ছিলেন এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষা ক্ষেত্রেও তার প্রবল বিচরণ ছিল। তিনি একেধারে ১৬ বৎসর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। জেলার প্রথম বিভাগ ফুটবল লীগের অন্যতম ফুটবল দল নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের সভাপতি ও নারায়ণগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ও কলেজ শাখার অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি নারায়ণগঞ্জ জেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা বিভাগীয় দক্ষিণের সমন্বয়কারী হিসেবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি আমরা নারায়ণগঞ্জবাসীর প্রধান উপদেষ্টা,নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের সিনিয়র সহসভাপতি,সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম- আহ্বায়ক ও নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে সন্ত্রাসমুক্ত,হকারমুক্ত,যানজটমুক্ত সুন্দর ও সহনীয় নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।বর্তমানে তিনি আইন কলেজের পরিচালনা পরিষদের সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি তার জন্মদিনে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...