নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল    |   ফতুল্লায় কলহের জেরে স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রীর আটক   |   আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি   |   বাগবাড়ি সমাজ কল্যান সংঘের উদ্যোগে আশুরা স্মরনে মিলাদ দোয়া   |   সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত   |   আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়   |   ইউপি সদস্য ও ভাগিনার বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ   |   তাজিয়া মিছিলে গভীর শোক একাত্ততা প্রকাশ করলেন জাকির খান   |   পবিত্র আশুরা কারবালা স্মরণে তাজিয়া মিছিল ইয়া হোসাইন শোকের মাতম   |   নারায়ণগঞ্জে ২০ টি নিয়োগকারী প্রতিষ্ঠানের অংশ গ্রহনে চাকরী মেলা অনুষ্ঠিত   |   ৭ম শ্রেণি ছাত্রী অপহরণের ঘটনায় ৪ দিনেও সন্ধান  মেলেনি   |   সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনইউজে’র শোক   |   পদ্মা সেতুর রেললাইনের পিলারের নিচে মাটি কেটে নিয়েছে   |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা
 প্রচ্ছদ   জেলার খবর   যুবদল সভাপতির বাড়ীসহ দুই বাড়ীতে ডাকাতি
ডাকাতি / যুবদল সভাপতির বাড়ীসহ দুই বাড়ীতে ডাকাতি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বড়মনোহরদী গ্রামে ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাত হোসেনের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাত দল ওই বাড়ী থেকে ২১ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা, ১টি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

তা ছাড়া একই রাতে খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামেও ডাকাতির ঘটনা ঘটেছে। বড় মনোহরদী গ্রামের ডাকাত কবলিত বাড়ীর মালিক শাহাদাত হোসেন জানান, ডাকাত দল তার পাকা ভবনের কেঁচি গেইটের তালা কেটে ভিতরে প্রবেশ করে পরিবারের লোকজনদেরকে অস্ত্রের মুখে একটি কক্ষে জিম্মি করে হত্যার হুমকী দিয়ে উল্লেখিত মালামাল ও নগদ অর্থ লুটে নেয়।

তবে ডাকাত দল তাদের নিজেদের একটি মানি ব্যাগ ফেলে গেছে এবং মানি ব্যাগটি পুলিশ উদ্ধার করেছে বলে জানা গেছে। ছাড়া একই রাতে

উপজেলার খাগকান্দা ইউনিয়নেরকাকাইলমোড়া গ্রামের আসমত
ফকিরের বাড়ীতে প্রবেশ করে একদল ডাকাত একই কায়দায় গৃহকত্রী কুলসুমসহ পরিবারের লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭ লাখ টাকা, ৬ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল লুটে নেয়।
প্রতি নিয়ত ডাকাতির ঘটনা ঘটায় আড়াইহাজার উপজেলাবাসির
মধ্যে ডাকাত আতংক বিরাজ করছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী ইসলাম জানান, ডাকাতির বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। তবে পুলিশ লুন্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাতদেরকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছে। সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...