নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   গৃহবধূ শান্তাকে পুতার আঘাতে নৃশংসভাবে হত্যা মামলায় স্বামী বাবুর মৃত্যুদন্ড 
২০১৭ সালের হত্যাকান্ড / গৃহবধূ শান্তাকে পুতার আঘাতে নৃশংসভাবে হত্যা মামলায় স্বামী বাবুর মৃত্যুদন্ড 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দরে গৃহবধূ শান্তা হত্যা মামলায় স্বামী আমিরুল ইসলাম বাবুকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালে সোনারগাঁয়ের বারদী এলাকার আমিরুল ইসলাম বাবুর সাথে একই এলাকার সুলতানা আক্তার শান্তার পারিবারিকভাবে বিয়ে হয়। পরে তারা বন্দর উপজেলার রাজবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতে থাকেন। তবে বিয়ের পর থেকে দুজনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায় সময় ঝগড়া হতো।

এর জের ধরে ২০২০ সালের  ২৬ ডিসেম্বর রাতে শান্তার শরীরের বিভিন্ন স্থানে পুতা দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করে স্বামী আমিরুল ইসলাম বাবু। পরে শান্তার লাশ কম্বল দিয়ে মুঁড়িয়ে গুমের চেষ্টা করে। ২৯ ডিসেম্বর সকালে শান্তার লাশ উদ্ধার হলে তার বাবা আব্দুল করিম মোল্লা বাদী হয়ে ওইদিনই বন্দর থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে পুলিশ আসামি আমিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করলে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি জানান, আদালত এই মামলায় ১৮ জন সাক্ষির মধ্যে ১০ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমান হওয়ায় আসামি আমিরুল ইসলাম বাবুকে মৃত্যুদন্ড প্রদান করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...