নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে আলোচিত মেহেদী হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার
গ্রেফতার / বন্দরে আলোচিত মেহেদী হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বন্দর প্রতিনিধি: বন্দরে আধিপত্য ও স্ট্যান্ড দখল করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদী  হত্যা মামলার আরো  ২ এজাহারভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর হাফেজীবাগ এলাকার কামাল হোসেনের ছেলে রিফাত (২৫) ও বন্দর দত্তবাড়ী এলাকার মৃত মোস্তফা মিয়ার স্ত্রী শিল্পী ওরফে টাকলা শিল্পী বেগম (৪৭)।

পুলিশ গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রোববার (২৭ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শনিবার (২৬ জুলাই) রাতে বন্দর থানার উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
যার মামলা নং- ৪১(৬)২৫।

বন্দরে আলোচিত মেহেদী হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার
উল্লেখ্য, গত ২১ জুন শনিবার রাত ১১টার দিকে বন্দর শাহী মসজিদ এলাকায় আধিপত্য বিস্তার ও অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের বিরোধ ও সংঘর্ষের ঘটনায় রাজমিস্ত্রী আব্দুল কুদ্দুস(৭০) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এই ঘটনার আড়াই ঘন্টার ব্যবধানে ওই  রাতে সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষ সন্ত্রাসী জাফর ও রনী গ্রুপ মেহেদীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় ২৩ জুন বন্দর থানায় পৃথক দু’টি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দুটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকেও আসামি করা হয় ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...