নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   আইন-অপরাধ   ৬৯ বয়সী বৃদ্ধা মহিলাকে জোরপূর্বক গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার
৬৯ বয়সী বৃদ্ধা মহিলাকে জোরপূর্বক গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৭ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আড়াইহাজারে ৬৯ বয়সী বৃদ্ধা মহিলাকে জোরপূর্বক গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার মাহফুজকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব ১১। সে রূপগঞ্জের গোলাকান্দাইল, নতুন বাজার বগি পাড়া এলাকার মিছির আলীর ছেলে। আজ ৭ নভেম্বর সোমবার দুপুরে র‌্যাব-১১, আদমজীনগর সদর দপ্তরের এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর নারায়ণগঞ্জের একটি দল০৭ নভেম্বর রাতে জেলার আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৯ বছর বয়সী বৃদ্ধা মহিলাকে জোরপূর্বক গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী মাহফুজকে গ্রেফতার করে। উল্লেখ্য গত ১০ অক্টোবর রাতে গ্রেফতারকৃত আসামী এবং অনান্য সহযোগীসহ ওই বৃদ্ধ নারীর ভাড়া বাসায় প্রবেশ করে জোড় পূর্বক ৬৯ বছর বয়সী বৃদ্ধা মহিলাকে পালাক্রমে নির্মমভাবে গণধর্ষণ করে। এই পাশবিক ও নৃশংস গণধর্ষণের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চের সৃষ্টি হয়। এ ঘটনায় ওই বৃদ্ধ মহিলা নিজেই বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন যার মামলা নং-২৫ তারিখ ১০ অক্টোবর ২০২২। ধর্ষণের এ ঘটনার পর থেকে মামলার প্রধান আসামী মাহফুজ (৩০) কৌশলে আত্মগোপন করে ছিল। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল ধর্ষণ মামলার এজাহারভূক্ত পলাতক প্রধান আসামী মাহফুজ (৩০)’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানার এ ধর্ষন মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...