নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   কোরিয়ার সার্ভিসের ৩০ লাখ টাকা ছিনতাই করার সময় ৩ জন আটক
আটক / কোরিয়ার সার্ভিসের ৩০ লাখ টাকা ছিনতাই করার সময় ৩ জন আটক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে অস্ত্রের মুখে জিম্মি করে কোরিয়া সার্ভিস কোম্পানীর ৩০ লাখ টাকা লুট করে পালিয়েছে ছিনতাইকারিরা।  রোববার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় বন্দর থানার স্বল্পেরচক এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনাতাইয়ের সময় কোম্পানীর দুই কর্মকর্তার ডাক চিৎকারে স্থানীয় জনতা ধাওয়া করে ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। ওই সময় টাকা নিয়ে বাকি ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয় । পুলিশ আটক ছিনতাইকারীদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করে।
আটককৃত ছিনতাইকারিরা হলো,মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার হোসেনদী গ্রামের বাবুল মিয়ার ছেলে শাকিল (২৫), একই এলাকার স্বপন মিয়ার ছেলে কাউসার (১৯)ও বন্দর কোটপাড়া বৌবাজার এলাকার দ্বীন ইসলামের ছেলে তাইজুল (২৪)।


স্টেট ফার্স্ট কোরিয়ার সাভিস কোম্পানীর বন্দর শাখার ম্যানেজার আব্দুস সোবহান জানান, তিনি ও একাউন্টেট বোরহান উদ্দিন ব্যাগে করে কোম্পানীর ৩০ লাখ টাকা বন্দর খেয়াঘাট সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকে জমা দেয়ার জন্য রওনা হয়।  পরে তারা  স্বল্পেরচক এলাকায় এলে ৫/৬জন ছিনতাইকারী তাদের পথ রোধ করে লোহার রড দিয়ে তাদের এলাপাথারি মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ব্যাগ নিয়ে পালানোর সময় তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে ৩  ছিনতাইকারকে  আটক করে পুলিশে সোপর্দ করে।  এ ব্যপারে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনিস্পেক্টর আরিফ ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ৩ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের জিজ্ঞাসাবাদ চলছে সেই সাথে ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...