নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থি পূর্ণ প্যানেলের জন্য ভোট প্রার্থনা
নির্বাচন / আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থি পূর্ণ প্যানেলের জন্য ভোট প্রার্থনা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আগামী ২৮ আগস্ট নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন (২০২৫-২৬) কার্যকরী কমিটির নির্বাচনে বিএনপি পন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী এড. সরকার হুমায়ূন কবির-সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান প্যানেলের পক্ষে আদালত পাড়ায় আইনজীবীরা প্রচারণা চালিয়ে পূর্ণ প্যানেলের জন্য ভোট প্রার্থনা করেছে।

বৃহস্পতিবার ( ১৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ বিএনপিপন্থী আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে হুমায়ূন- আনোয়ার পূর্ণ প্যানেলের পক্ষে জমজমাট প্রচারণা চালিয়ে প্যানেলের জন্য ভোট প্রার্থনা করেন তারা।এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো আদালত পাড়া।নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান এড. সরকার হুমায়ুন কবীর ও এড. এইত এমন আনোয়ার প্রধানের পূর্ন প্যানেলের প্রচারণাকলে বকত্তব্যে বলেন, আমরা গণতন্ত্রের বিকাশ ঘটাতে চাই। এবার সমিতির নির্বাচন সর্বজনীয় হবে। আমাদের বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদেরকেও আমরা সহযোগিতা করবো, যেন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে বার কলঙ্কমুক্ত হবে । এবং গত ১৫ বছর আইজীবীদের ভোটের ক্ষেত্রে যে বৈষম্য ছিল, হুমকি, নির্যাতন ও জুলুমের ভয় ছিলো সেখান থেকে মুক্ত রাখতে চাই।

তিনি আরও বলেন, এখানে যারা আইনজীবী আছে সবাই একত্রে সুন্দর পরিবেশে কাজ করবো। আমাদের বিপক্ষ মত থাকবে, সেই মতকে লালন করবো। এবং বিরোধী মত ও আমরা একত্রে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবো। এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সভাপতি প্রার্থী এড. সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক প্রার্থী এড. এইচ এম আনোয়ার প্রধান, সিনিয়র সহ-সভাপতি এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক এড. মাইন উদ্দিন রেজা, , লাইব্রেরি সম্পাদক এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মামুন মাহমুদ, সদস্য এড. আনিসুর রহমান, এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম ও এড. আবু রায়হান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...