নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড পরিচিতি সভা অনুষ্ঠিত 
পরিচিতি সভা / মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড পরিচিতি সভা অনুষ্ঠিত 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ই আগষ্ট) বিকেলে নগরীর ১নং খেয়াঘাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‎আপনাদের মধ্যে এখনো যে ইউনিটি আছে সেজন্যই আমরা এই দেশটাকে পেয়েছিলাম। মুক্তিযুদ্ধে আপনাদের যে অবদান ছিল সেই মাটির টানে নিজের জীবন বাজি রেখে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমার দরজা সকল মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের জন্য খোলা থাকবে, আপনাদের যেকোন বিষয়, যেকোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবেন আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের এই ইউনিটি এজেলাকে অনেক শক্তিশালী করবে। আপনারা দেশের জন্যে যে কাজ করেছেন তা প্রশংসনীয়। আমরা চাই দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে।

ডিসি আরও বলেন, আজকে আমার সামনে যারা বসে আছেন তারা এই জাতির সূর্য সন্তান। আমরা আপনাদের দেখে উৎসাহিত হই ও গর্ববোধ করি। মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের আজকে যে নতুন কমিটি করা হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। আপনারা শুনেছেন আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। এইজন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আমার বিশেষ দৃষ্টি থাকে, এত বছর পরে আপনাদের এই উপস্থিতি দেখে আমি অভিভূত।

সভাপতির বক্তব্যে ‎বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, জেলা প্রশাসক একজন মুক্তিযোদ্ধার সন্তান সে কথা আমাদের মনে রাখতে হবে। কাজেই তার কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। ৭১ সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমি চাই, আপনার দরজাটা যেনো সবসময় মুক্তিযোদ্ধাদের জন্য খোলা থাকে। এটাই শুধু আপনার কাছে আামাদের চাওয়া আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। আমারা যারা জেলার মুক্তিযোদ্ধা হিসেবে আছি আমরা সকলেই এক আছি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আহবায়ক মোহাম্মদ আলী’র সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া’র সার্বিক পরিচালনায় এ-সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ দিলওয়ার হোসেন, কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমান উল্লাহ মিঞা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমির আলী।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...