নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   বিশনন্দীতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘাতক চালক কাশেম গ্রেফতার
গ্রেফতার / বিশনন্দীতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘাতক চালক কাশেম গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত মঙ্গলবার ১২ অক্টোবর বিকালে ঢাকা টু বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রদী তালতলা এলাকায় গ্যাসের সিলিন্ডারভর্তি  ট্রাকের চাপায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটো রিক্সার চালক আবুল বাশার ও  এক মহিলা যাত্রীসহ ৪ জন নিহত হওয়ার ঘটনায় সেই ঘাতক ট্রাকের চালক  কাশেম (২৮) কে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকা থেকে সোমবার সকালে গ্রেফতার করেছে র‌্যাব-১১ ।

তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।চালক কাশেম বি বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার বাঞ্ছারামপুর গ্রামের মৃত: আব্দুল খারলকের পুত্র।র‌্যাব- ১১এর অপস অফিসার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিৎ করেছেন। জানা গেছে, ঘটনার সময়  সিএনজি চালক আবুল বাশার তার সিএনজি অটো রিকশায় যাত্রী নিয়ে  মদনপুর থেকে বিশনন্দী যাচ্ছিলেন। তার সিএনজি অটো রিকশাটি তালতলা এলাকায় এলে উল্লিখিত মালবাহী ট্রাকটি তাকে মুখোমুখি চাপা দেয়। ফলে ঘটনাস্থলে দুজন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুজন মোট চারজন মারা যায়। নিহত চার জনের মধ্যে সিএনজি চালক আবুল বাশার ও রয়েছেন। তিনি মদনপুর এলাকার  আবেদ আলীর পুত্র।

নিহত অন্যরা হলেন , বি. বাড়িয়া জেলার নবীনগর থানার কালগড়া গ্রামের মৃত আমির হোসেনের স্ত্রী পানু বিবি (  ৪০  ), বাঞ্ছারামপুর থানার হরিনগর গ্রামের মৃত সাগর চন্দ্র দাসের পুত্র লিটন দাস ( ৩২ ) এবং নবীনগর এলাকার আ. কাদেরের পুত্র জাকির হোসেন ( ৫৫  )  ।  তা ছাড়া আহত এক মহিলার নাম রাবেয়া এবং তিনি কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে।উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকের চালক পালিয়ে যায়। পরে এ ব্যাপারে থানায় মামলা হলে সোমবার সকালে র‌্যাব-১১ ঘাতক ট্রাকচালক কাশেমকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...