নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ২০২৪ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত
সংবর্ধনা / ২০২৪ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ২০২৪ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আমরা যদি তাদেরকে একটি সুন্দর ভবিষ্যত উপহার দিতে পারি তাহলে আগামীতে আমাদের এই দেশ উন্নতির চরম শিখরে পৌছাবে। বর্তমান প্রজন্মকে সঠিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারলে আমরা একটি সুন্দর দেশ পাবো। কিন্তু বাচ্চাদেরকে পড়ালেখার প্রতি অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবেনা, তাকে উৎসাহিত করতে হবে। আমার সন্তানকে মানুষের মত মানুষ করার দ্বায়িত্ব আমার, স্কুলের শিক্ষকের নয়। তার প্রতিদিনের কার্যক্রমে নজর রাখতে হবে। বিশেষ করে বর্তমান সময়ে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে, তাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হাজ্বী সেলিম রেজা, হাবিবুর রহমান হাবু, সমাজসবেক আবু তাহের আজাদ, হারুনুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন খান, মতিউর রহমান ও আসাদুজ্জামান।
অতিথিদের বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও বৃত্তি প্রদান করা হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...