নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   খালেদা জিয়ার জন্মবার্ষিকী মহানগর তারেক জিয়া পরিষদের দোয়া
দোয়া মাহফিল / খালেদা জিয়ার জন্মবার্ষিকী মহানগর তারেক জিয়া পরিষদের দোয়া
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (১৯শে আগষ্ট) বাদ আসর নগরীর ডিআইটি এলাকার বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ আহমেদ টিটু। সংক্ষিপ্ত বক্তব্যে রাশেদ আহমেদ টিটু বলেন, তারেক রহমান বিগত দেড় যুগ ধরে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। আমরা তার নির্দেশে আন্দোলন-সংগ্রাম করেছি এবং করব। যারাই আজ ষড়যন্ত্র করছেন, তাদের সাবধান করে দিচ্ছি—ফ্যাসিবাদী শক্তির আর কোনো পুনরুত্থান বাংলাদেশে ঘটবে না। তাই অন্তবর্তীকালীন সরকারের নিকট আমাদের দাবি দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আমাদের নেতা তারেক রহমান ভবিষ্যৎতে এদেশে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন, নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে চান। এসময় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, তরুণ দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পি চিশতী, তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, আনিসুর রহমান আনিস, পায়েল হোসেন আকাশ ও সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...