নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে অবৈধ মেলা বৃদ্ধি, ইউএনও হস্তক্ষেপে অবৈধ মেলা পন্ড 
অবৈধ মেলা / বন্দরে অবৈধ মেলা বৃদ্ধি, ইউএনও হস্তক্ষেপে অবৈধ মেলা পন্ড 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে বিভিন্ন স্থানে অবৈধ মেলা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে।   সচেতন মহলের অভিযোগ প্রশাসনের   অনুমোদন ছাড়াই একটি চক্র বিভিন্ন এলাকায় সিন্ডিকেট গঠন করে বিভিন্ন পাড়া মহল্লায়  এসব অবৈধ মেলা বসিয়ে আসছে ।

এর ধারাবাহিকতায় গত সোমবার ( ১৮ আগস্ট) বন্দর উপজেলার  কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকায় অবৈধ মেলা বসানোর খবর পাওয়া গেছে। অবৈধ  মেলা বসানোর খবর পেয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দ্রুত ঘটনাস্থলে এসে ওই অবৈধ মেলা পন্ড করে দেয়। ওই সময় তার সাথে ছিলেন  কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়া, ৪নং ওয়ার্ড মেম্বার মাহবুব হোসেন ও গ্রাম পুলিশ বাহিনী।


স্থানীয়রা জানায়, সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি না নিয়ে গত সোমবার থেকে একটি প্রভাবশালী সিন্ডিকেট কান্দিপাড়ায় এলাকায় অবৈধ মেলা নামে
বিভিন্ন ধরনের জুয়ার আসর, নাচগান ও অশালীন কার্যক্রম চালু করার অপচেষ্টা চালিয়ে আসছিল।
তারা আরো জানান, প্রশাসনের অনুমোদন ও কোন উপলক্ষ ছাড়াই  বন্দরের বিভিন্ন এলাকায় অবৈধ মেলা বসানোর খবর যা শুধু সামাজিক অস্থিরতাই সৃষ্টি করে না, যুব সমাজকেও বিপথে ঠেলে দিচ্ছে ।  এ ধরনের অবৈধ কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের জন্য  প্রশাসনের নজরধারী বৃদ্ধিসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানায়,  “জনস্বার্থ বিরোধী ও অনুমোদনবিহীন কোনো মেলা চলতে দেওয়া হবে না। প্রশাসনের অনুমতি ছাড়া এমন আয়োজন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...