নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত সর্দার গ্রেফতার
অভিযান / র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত সর্দার গ্রেফতার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র‍্যাব-১১ এর দুটি পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি এবং ডাকাত দলের এক সর্দারকে গ্রেফতার করা হয়েছে।

১৯ আগস্ট (মঙ্গলবার) রাতে সোনারগাঁওয়ের বারদী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আরিফ হোসেন (২৭) কে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত পলাতক ছিলেন।

এরপর একই দিন রাতে  সোনারগাঁওয়ের ঝাউচর এলাকায় আরেকটি পৃথক অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতার করা হয় ডাকাত দলের সর্দার মামুন (২৫)-কে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ৩টি ডাকাতি মামলা, একটি হত্যা মামলা এবং একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১১।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...