নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   মাদক বহনকারী সিএনজি ম্যানহোলে পড়ে চালক নিহত
সড়ক দুর্ঘটনা / মাদক বহনকারী সিএনজি ম্যানহোলে পড়ে চালক নিহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক বহনকারী সিএনজি অটো রিক্সা ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে কবির হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধা সাড়ে ছয়টার দিকে আড়াইহাজার পৌরসভার দাসপাড়া  এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণ গাও  এলাকার  সদর আলীর ছেলে। সে মাদক বহনকারী সিএনজি চালক ছিলো।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দাসপাড়া গাজীপুরা সড়কে ড্রেনের উপর সিসি ঢালাই দিয়ে এক মাস আগে কাজ শেষ করে। সড়কে ড্রেনের উপর বসানো লোহার ম্যানহোলের ঢাকনাগুলো রাতের আধারে চুরি হয়ে যায়। এতে প্রায়শ’ দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধার দিকে রূপগঞ্জ থেকে প্রায় দশ কেজি গাঁজা বহনকারী একটি সিএনজি দাসপাড়া হয়ে গাজীপুরা দিকে যাচ্ছিলো। এসময় সিএনজি অটো রিক্সাটি দাসপাড়া মিলের কাছে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যায়।
সিএসজির সামনে  গ্লাস ভেঙ্গে চালক কবির হোসেনের গলা কেটে যায়। পরে স্থানীয়রা কবিরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত সিএনজি এবং গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসেন
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান , ধারণা করা হচ্ছে মাদক নিয়ে তাড়াহুড়ো করে যাওয়ার সময় ঢাকনাবিহীন ম্যানহোলে সিএনজি অটো রিক্সা পড়ে যায়। এতে সিএনজির সামনের  গ্লাসের টুকরো ছিটকে চালক কবিরের গলা কেটে যাওয়ায় ঘটনাস্থলেই নিহত হন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...