নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   বিএনপি’র বিভেজনে রশিদের অনুগামী আ’লীগ নেতাকর্মীরা সক্রিয়
সক্রিয় / বিএনপি’র বিভেজনে রশিদের অনুগামী আ’লীগ নেতাকর্মীরা সক্রিয়
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বন্দরে বিএনপি মধ্যে বিভেজন সৃষ্টির কারণে বন্দরে এম এ রশিদ অনুগামী আওয়ামীলীগ নেতাকর্মীরা সক্রিয় উঠেছে বলে অভিযোগ অভিযোগ পাওয়া গেছে।

সারাদেশে আওয়ামী রাজনীতির ছিঁটেফোটা কর্মকান্ড দেখা না গেলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের এম এ রশিদদের অনুগামী নেতাকর্মী বন্দর চৌরাপাড়া এলাকায় দলীয়  কার্যক্রম পরিচালিত হওয়ার খবর পাওয়া গেছে। শেখ মুজিবুর রহমানের ৫০ তম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে গত ১৫ আগস্ট  শুক্রবার বাদ আসর স্থানীয় দারুল উলুম দেউলী চৌরাপাড়া দাশেরগাও হাফিজিয়া মাদ্রাসায় নারায়ণগঞ্জ মহানগর ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বলে নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকায় এ সংবাদ প্রকাশিত হয়।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, দোয়া অনুষ্ঠানটিতে প্রবীণ আওয়ামীলীগ নেতা মো: শাহ্ জালাল মাসুদ, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার জাহাঙ্গীর আহমেদ,২৪নং ওয়ার্ড  আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ পরাণ বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মাহজারুল ইসলাম মাজু,সহ- সভাপতি আব্দুল সাত্তার ও সদস্য আমির হামজা,মোঃ ইমরান,মোঃ রিপনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে  উল্লেখ করা হয়।

দোয়া অনুষ্ঠানের খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্সসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম দারুল উলুম দেউলী চৌরাপাড়া দাশেরগাও হাফিজিয়া মাদ্রাসাসহ সংবাদের উল্লেখিত ব্যক্তিদের বাড়িতে অভিযান চালালেও তাদেরকে পাওয়া যায়নি। জুলাই আগষ্টের গণহত্যার পর সম্প্রতি আদালতে আওয়ামীলীগের কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণার পর বন্দরের চৌরাপাড়ায় আওয়ামীলীগের নেতা-কর্মীরা সক্রিয় থেকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালণ করার বিষয়টি জনমনে নানা প্রশ্নের সঞ্চার করছে। সচেতন মহলের মতে, ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা এখনো এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে যে কোন মুহুর্তে তারা অতর্কিত হামলা চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে। তাদের প্রতি প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। আওয়ামীলীগের কর্মকান্ড প্রচারের  বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখা দরকার বলে মনে করেন  সচেতন মহল। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...