নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ২৮ ড্রাম চোরাই পামওয়েল তেল উদ্ধার সহ ২ জন গ্রেপ্তার
অভিযান / ২৮ ড্রাম চোরাই পামওয়েল তেল উদ্ধার সহ ২ জন গ্রেপ্তার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ২৮ ড্রাম চোরাইকৃত পামওয়েলসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি  দলের আরেক সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার তিনগাও ভদ্রসন এলাকার শফিউদ্দিন শেখের ছেলে শাহাদাত হোসেন (৩০) ও একই এলাকার আলতাব হোসেন মিয়ার ছেলে শামীম (৩২)। পলাতক আসামী নাম নাসির বলে জানা গেছে। কিন্তু তার পিতার নাম জানা যায়নি।
চোরাই তেল উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল মোতালেব ভূইয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা রুজু করেন। ধৃতদের উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (২০ আগস্ট)  দিবাগত রাত ২টায় বন্দর থানার বেজেরগাঁও এলাকায় পলাতক আসামী উদ্দিনের বাড়ীর সামনে পাঁকা রাস্তা সংলগ্ন গোডাউন ও চায়ের দোকানে অভিযান চালিয়ে চোরাই পামওয়েল ড্রাম জব্দসহ  উল্লেখিত ২ চোরাকারবারিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার বেজেরগাঁওস্থ জনৈক নাসির উদ্দিনের বাড়ীর সামনে পাঁকা রাস্তা সংলগ্ন গোডাউন ও চায়ের দোকানে সামনে অভিযান চালিয়ে ধৃত
আসামীদের স্বীকারোক্তিমতে  ০১ টি লাল, ০১ টি হলুদ ও ২৬ টি নীল রংয়ের ড্রাম রক্ষিত যাহার প্রত্যেকটিতে অনুমান ২০০ (দুইশত) লিটার করিয়া সর্বমোট (২৮০২০০)= ৫.৬০০/- (পাঁচ হাজার ছয়শত) লিটার কোয়ালিটি পামওয়েল, সর্বমোট অনুমান বাজার মূল্য ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকা এবং ধৃত আসামী মোঃ শাহাদাত হোসেন (৩০) এর নিকট হইতে চোরাই কোয়ালিটি পামওয়েল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২। ০১ টি নীল রংয়ের Samsung Galaxy A20s মোবাইল ফোন জব্দ করে।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ও পলাতক চোরাকারবারিরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় চোরাইকৃত পামওয়েল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। পলাতক চোরাকারবারি নাসির উদ্দিনকে গ্রেপ্তারের জন্য আমাদের অব্যহত রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...