নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   খালেদা জিয়ার জন্মদিন | সদর থানা জিয়া সাংস্কৃতিক সংগঠনের দোয়া
জন্মদিন / খালেদা জিয়ার জন্মদিন | সদর থানা জিয়া সাংস্কৃতিক সংগঠনের দোয়া
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা জিয়া সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২শে আগষ্ট) বিকেলে নগরীর ডিআইটি এলাকার বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম সম্পাদক সোহেল মাহমুদ। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জিয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সোহেল মাহমুদ বলেন, দীর্ঘ ১৭ বছর কোথায় ছিলেন? আজকে বড় কথা বলেন। বিএনপি ১৭ বছর লড়াই সংগ্রামের মাধ্যমে রাজপথে ছিলো। বিএনপি যদি আন্দোলন না করতো তাহলে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা সম্ভব হতো না। সুতরাং বিএনপিকে কটাক্ষ করে কথা বলার কোন সুযোগ নেই।

বিএনপি বাংলাদেশের মানুষের হৃদয়ে অবস্থান নিয়েছে। তাই অন্তবর্তীকালীন সরকারের নিকট আমাদের দাবি দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আমাদের নেতা তারেক রহমান ভবিষ্যৎতে এদেশে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন, নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চান। পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সদর থানা জিসাস এর সভাপতি আসাদুল হাসান বিপুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম রেজার সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবদুল মজিদ প্রান্তিক, তরুন দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সিকদার বাপ্পি, নারায়নগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের সভাপতি ইকবাল মাহমুদ, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর জামান, সোহেল মাহমুদ এর সন্তান মোহাম্মদ প্রীতিভ মাহমুদ, সদর জিসাস সিনিয়র সহ-সভাপতি মেজবাহ তাহসিন, সহ-সভাপতি তাহমিদ আবরার আলিফ, সাইফুল ইসলাম সাজ্জাদ, মোস্তফা ফয়সাল, আজমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন ভূঁইয়া, মাসুক মুসতাক নাফি, সাফিওন জিসাদ, সাংগঠনিক সম্পাদক প্রীতিক মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল হিমেল, দপ্তর সম্পাদক সাহফিন আহমেদ, প্রচার সম্পাদক হিমু আহমেদ, সহ প্রচার সম্পাদক ফয়সাল ও রিশাদ খান সহ অসংখ্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...