নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
 প্রচ্ছদ   মহানগর   বাস ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ
সংবাদ সম্মেলন / বাস ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। শুক্রবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে জেলা বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার বলেন, “পরিবহনের ক্ষেত্রে ৫১ সিটের ভাড়া নিয়ম অনুযায়ী ৬১.৩৬ পয়সা আমরা প্রাপ্য। কিন্তু গত ২০ আগস্ট জেলা প্রশাসকের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, নাগরিক কমিটি, যাত্রী অধিকার ফোরামের উপস্থিতিতে আমাদের প্রাপ্য ভাড়া কমিয়ে ৫৫ টাকা নির্ধারণ করা হয়, যা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি।”

তিনি আরও বলেন, “২১ আগস্ট জেলা প্রশাসকের সম্মানের কথা চিন্তা করে আমরা ৫৫ টাকা ভাড়া নিই। এরপর ২২ আগস্ট জেলা প্রশাসক কোন পূর্ব নোটিশ ছাড়াই অনিবার্য কারণে বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার সিদ্ধান্ত স্থগিত করেন। আমরা তার সম্মানার্থে তাৎক্ষণিক আবারও ৫০ টাকা ভাড়া চালু করি।

রওশন আলী সরকার আশা প্রকাশ করেন, “গত বছর ৫ আগস্টের পর বাংলাদেশে কোথাও গণপরিবহনের ভাড়া কমানো হয়নি। আমাদের দাবি যৌক্তিক। তাই জেলা প্রশাসক পুনরায় সভার মাধ্যমে ন্যায্য ভাড়া নির্ধারণ করবেন বলে আমরা আশা করছি।”

সংবাদ সম্মেলনে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজল মৃধা, সিটি বন্ধন পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন উর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...