নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   জাতীয় সাংবাদিক সংস্থা’র সাংবাদিক সুরক্ষা আইন শীর্ষক আলোচনা সভা
আলোচনা সভা / জাতীয় সাংবাদিক সংস্থা’র সাংবাদিক সুরক্ষা আইন শীর্ষক আলোচনা সভা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ জাতীয় সাংবাদিক সংস্থা দেশের গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিকতার মানোন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ (২৪ আগস্ট ) রবিবার সকাল ১০টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর আয়োজনে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তারের সভাপতিত্বে  ও
নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মোঃ আবুল বাসার মজুমদারের
সঞ্চালনায়  প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংস্থা’র মহাসচিব মোঃ আলমগির গনি।
এছাড়া সভায় বক্তব্য রাখেন নীতি নির্ধারক পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, নীতি নির্ধারক পরিষদ সদস্য মুহম্মদ মনজুর হোসেন, নির্বাহী পরিষদ সহ-সভাপতি নাহিদ মিয়া ও শাহআলম স্বপন, যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, এম এ আকাশ, আবু মুছা, ছাব্বির আহমেদ সেন্টু, আহমেদ আলী , সহকারী মহাসচিব মোঃ নাজমুল হুদা, সরকার জামাল, মোঃ আনোয়ারুল হক, প্রিয়াঙ্কা ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, নাজির হোসেন, মোঃ আনিসুর রহমান প্রধান, ইকরামুল হাসান সোহেল, সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার, আঃ সবুর, তৌহিদ রিপন, রাজিব তালুকদার, ইঞ্জিনিয়ার হোসেন আলী, অর্থ সচিব সানবির হোসেন, দপ্তর সচিব মোঃ রাব্বী মোল্লা, প্রচার ও প্রকাশনা সচিব এ কে নান্নু খান,জনকল্যাণ সচিব মোঃ রাসেল ইসলাম,  সহ-দপ্তর সচিব আমজার সাহ, আইন বিষয় সচিব মোঃ ওয়াহিদুন নবি বিপ্লব, আন্তর্জাতিক বিষয় সচিব মোঃ মহাসিন উদ্দিন, মনজুরুল হাসান, তথ্যপ্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ, পাঠাগার সচিব মাসুদ আলম, পরিকল্পনা ও গবেষণা সচিব মোঃ সাইফুল ইসলাম, ক্রিয়া সচিব আলহাজ্ব আমির হোসেন, মহিলা বিষয় সচিব আমেনা আক্তার বিউটি, ছুইটি আক্তার, নির্বাহী সদস্য আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন আকাশ, খলিলুর রহমান, মোঃ শহিদুল ইসলাম ও লিটন সহ অনেকেই।

আলোচনা সভায় বক্তারা বলেন,
সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় একটি কার্যকর ও যুগোপযোগী আইন প্রণয়ন আজ সময়ের দাবি। সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়িত হলে গণমাধ্যমের স্বাধীনতা সুসংহত হবে, একইসঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা আরও নিরাপদ ও নির্ভীকভাবে কাজ করতে পারবেন।

তারা আরো উল্লেখ করেন যে, সাংবাদিক সমাজের কল্যাণে প্রণীত এ আইন নিয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সাংবাদিক সংস্থা বিশ্বাস করে—এই আইন কার্যকরভাবে বাস্তবায়ন হলে দেশের গণমাধ্যমকর্মীরা পেশাগত ঝুঁকি মোকাবিলায় সাহসী ভূমিকা রাখতে সক্ষম হবেন।
সভা শেষে সাংবাদিকদের অধিকার আদায়ে জাতীয় সাংবাদিক সংস্থা ভবিষ্যতে আরও কার্যকর আন্দোলন ও কর্মসূচি গ্রহণ করবে বলে ঘোষণা দেওয়া হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...