নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   অভিবাসন প্রত্যাশীদের প্রশিক্ষণ ও নিরাপদ অভিবাসনে উদ্বুদ্ধকরণ সভা    |   ৭ দফা দাবিতে সেঞ্চুরি অ্যাপারেলস লিঃ শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ   |   ঢাকার পার্ক ও খেলার মাঠ  নাগরিক প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা   |   মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ   |   নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা   |   সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল    |   ফতুল্লায় কলহের জেরে স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রীর আটক   |   আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি   |   বাগবাড়ি সমাজ কল্যান সংঘের উদ্যোগে আশুরা স্মরনে মিলাদ দোয়া   |   সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত   |   আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়   |   ইউপি সদস্য ও ভাগিনার বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ   |   তাজিয়া মিছিলে গভীর শোক একাত্ততা প্রকাশ করলেন জাকির খান   |   পবিত্র আশুরা কারবালা স্মরণে তাজিয়া মিছিল ইয়া হোসাইন শোকের মাতম   |   নারায়ণগঞ্জে ২০ টি নিয়োগকারী প্রতিষ্ঠানের অংশ গ্রহনে চাকরী মেলা অনুষ্ঠিত   |   ৭ম শ্রেণি ছাত্রী অপহরণের ঘটনায় ৪ দিনেও সন্ধান  মেলেনি   |   সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনইউজে’র শোক   |   পদ্মা সেতুর রেললাইনের পিলারের নিচে মাটি কেটে নিয়েছে   |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১
 প্রচ্ছদ   মহানগর   দেওভোগে মসজিদে ডাকাতি খাদেম রক্তাক্ত আহত
ডাকাতি / দেওভোগে মসজিদে ডাকাতি খাদেম রক্তাক্ত আহত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দেওভোগ নাগবাড়ি মোড়ে বাইতুল নূর জামে মসজিদে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ২৭ আগস্ট দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় মসজিদের খাদেম হাফেজ মোহাম্মদ শামীম গুরুতর রক্তাক্ত আহত হয়।

ঘটনার প্রসঙ্গে উক্ত মসজিদের মোয়াজ্জেম মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের জানায়, গতকাল রাতে একদল সন্ত্রাসী বাহিনী ডাকাতি করার উদ্দেশ্যে মসজিদ প্রাঙ্গণে আসে। ডাকাত সদস্যরা মৃত ব্যক্তির জন্য খাট লাগবে বলে মসজিদে প্রবেশ করে। এরপর ডাকাতরা মসজিদের খাদেমকে দেশীয় অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত আহত করে। তারপর স্টিলের আলমারির তালা ভেঙে মসজিদের স্টাফদের বেতনের টাকা, দান বাক্সের টাকা, ব্যাংকের চেক বই লুট করে নিয়ে যায়। এসময় তারা মসজিদের অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে চলে যায়।

পরে স্থানীয় এক দোকান মালিক আহত খাদেমের আত্মচিৎকার শুনে তাকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়ান হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...