নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে পৃথকস্থান থেকে দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ
মৃত্যুর কারন খুঁজতে পুলিশ তদন্ত শুরু করেছে / রূপগঞ্জে পৃথকস্থান থেকে দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথকস্থান থেকে দুই মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ । শনিবার সকালে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড মারকাজ মসজিদের পাশের পুকুর থেকে মোহাম্মদ সালমান  নামে এক কিশোর  ও গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বপাড়া কাঠপট্টি কমিনিটি সেন্টারের পাশের পুকুর থেকে আলমগীর হোসেন  নামে  এ দুটি লাশ উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ সালমান উপজেলার বরাবো পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও নিহত আলমগীর হোসেন হাটাবো এলাকার সাইফুল ইসলামের ছেলে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তথ্য নিশ্চিত কে জানান, তারাবো বিশ্বরোড এলাকার মারকাজ মসজিদ সংলগ্ন একটি পুকুরে মৃতদেহটি ভাসছিলো। পরের জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে রূপগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সালমান গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল।  পরবর্তীতে ছেলের বাবা খবর পেয়ে আসলে আমরা পরিচয় সনাক্ত করতে পারি।

এদিকে গোলাকান্দাইল ইউনিয়ন পূর্বপাড়া কাঠপট্টি কমিনিটি সেন্টারের পাশের  পুকুর থেকে  একটি লাশ বেসে উঠে। স্হানীয় লোকজন ভিকটিম এর লাশ দেখতে পেয়ে ভুলতা ফাঁড়িতে  ফোন করে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলমগীর হোসেন গতকাল রাতে মাছ শিকার করতে এসেছিলেন বলে জানা যায়। ভিকটিমের মৃত্যুর সঠিক কারন নির্ণয় করার জন্য লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...