নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   না’গঞ্জ ৫ আসন থেকে বন্দরকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলাচ্ছে একটি চক্র
সংবাদ সম্মেলন / না’গঞ্জ ৫ আসন থেকে বন্দরকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলাচ্ছে একটি চক্র
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বন্দর উপজেলাকে আলাদা করার ষড়যন্ত্রের প্রতিবাদে  সংবাদ সম্মেলন করেছেন বিএনপির  মনোনয়ন প্রত্যাশী  কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি গোলাম মোস্তফা সাগর।  শনিবার(৩০ আগস্ট)  দুপুরে বন্দর প্রেসক্লাব মিলনায়তনে তিনি  এ সংবাদ সম্মেলন করেন।


সংবাদ সম্মেলনে তিনি বলেন,  আমি বন্দরের বাসিন্দা।  সদর-বন্দর উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৫ আসন। এ আসন থেকে বন্দর উপজেলাকে বাদ  দেওয়ার একটি ষড়যন্ত্র চলাচ্ছে একটি চক্র।
এ চক্রান্তের প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন  তারণ্যের অহংকার তারেক জিয়ার অঙ্গিকার মোতাবেক নারায়ণগঞ্জ ৫ আসনকে  চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত  গড়ে তুলতে চাই।  বিএনপির একমাত্র ক্লিন ইমেজধারীরাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন।

গত বছরের ৫ আগষ্টে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বিএনপির অনেকে দলীয় নির্দেশনা অমান্য করে দলের বদনাম করেছেন। আজ তারাও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ।  আমি রাজধানীতে রাজনীতি করেছি। আজ পর্যন্ত আমার গায়ে কোন গন্ধ নেই। আমি ক্লিন ইমেজধারী হিসাবে মনোনয়ন প্রতাশী। দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ সদর ও  বন্দরকে   চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত এলাকা হিসেবে  গড়ে তুলবো।  এতে আমার জীবন চলে গেলেও আমি পিছু হটব না।  বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...