নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   ছাদ থেকে লাফ দিয়ে যুবতী শ্রমিকের মৃত্যু | কারন খুঁজছে পুলিশ
শ্রমিকের মৃত্যু / ছাদ থেকে লাফ দিয়ে যুবতী শ্রমিকের মৃত্যু | কারন খুঁজছে পুলিশ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাদ থেকে লাফ দিয়ে এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছেন। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে ফতুল্লা মডেল থানাধীন বিসিক শিল্পনগরীর এনআর গার্মেন্ট কারখানায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিকের নাম মোছাঃ শাবনাজ আক্তার (২০)। সে এনআর গার্মেন্টের শ্রমিক ছিলেন। সে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার পারাইল চর এলাকার মোঃ আঃ বারেক মিঞার মেয়ে। বর্তমানে সে নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকার হারুন মিঞার বাড়িতে ভাড়া থেকে কাজ করছিলেন।
কারখানার কর্মীরা জানান, হঠাৎ করে ভবনের ছাদ থেকে নিচে পড়ার শব্দ শুনে নিরাপত্তাকর্মীরা দৌড়ে গিয়ে শাবনাজকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাকে দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়। এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাবনাজ আক্তার আত্মহত্যা করেছেন। তবে এর পেছনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...