নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি 
অগ্নিকাণ্ড / টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ঘোষবাড়ি এলাকায় অবস্থিত নীলিমা টেক্সটাইল মিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

আগুনে মিলের সব তোয়ালে ও বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে বলে জানা যায়।
স্থানীয়রা জানা যায়, হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
কারখানার মালিক মো. রশিদ মিয়া জানান, “হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে এলেও এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।” তিনি দাবী করেন অগ্নিকাণ্ডে তার প্রায় ২০ লাখ টাকার তোয়ালে ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভি নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, অগ্নিকান্ডের খবরটি আমাদের জানানো হয়নি। স্থানীয়রা চেষ্টা করে আগুনটি নিভিয়ে ফেলেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...