নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   মেঘনা শাখা নদীতে ডুবে দুই শিশু চাচাতো ভাইবোনের মৃত্যু
বাড়ির ঘাটে নৌকায় পড়তে গিয়ে / মেঘনা শাখা নদীতে ডুবে দুই শিশু চাচাতো ভাইবোনের মৃত্যু
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সোনারগাঁ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে মেঘনা নদীর শাখা পানিতে ডুবে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার (৩১আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর সাড়ে চার বছর বয়সী মেয়ে নুসাইবা আক্তার এবং সালাউদ্দিন মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে ইয়ামিন মিয়া। নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর বাড়ির পাশের খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশু নুসাইবা ও ইয়ামিন। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা বাড়ির পাশের ঘাটে যায়। ধারণা করা হচ্ছে, খালে বাধা নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।

পরে স্থানীয় এক নারী পানি আনতে গিয়ে ইয়ামিনের লাশ ভাসতে দেখে চিৎকার দেন। স্থানীয়রা এগিয়ে এসে খোঁজাখুঁজির পর খাল থেকে নুসাইবা ও ইয়ামিনের লাশ উদ্ধার করে।

চেঙ্গাকান্দি গ্রামের নুরজাহান বেগম জানান,“ঘাটে পানি আনতে গিয়ে প্রথম ইয়ামিনের লাশ চোখে পড়ে।পরে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে। ঘটনাটি সকলকে গভীরভাবে ব্যথিত করেছে।”

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি হৃদয়বিদারক। নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের দাফন সম্পন্ন হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...