নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
কমিটি গঠন / জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ উৎসব মুখর পরিবেশে  জাতীয় সাংবাদিক সংস্থার নতুন নেতৃত্বে  নারায়ণগঞ্জ জেলা শাখার  কমিটি  ঘোষণা করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মোঃ আলমগীর গনির অনুমোদনক্রমে ১৩ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা  কমিটি ঘোষনা করেন।

নবগঠিত কমিটিতে মোঃ আরিফুল ইসলাম আরিফকে সভাপতি ও  মোঃ রিয়াজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট জাতীয় সাংবাদিক সংস্থার নারায়ণগঞ্জ জেলা শাখার  একটি কমিটি ঘোষনা করেন।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন
সহ-সভাপতি পদে  মোঃ রনি মিয়া, সহ-সভাপতি পদে আব্দুল আল মামুন
সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ হোসেন আহমেদ, এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কমিটিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করেছে।


নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা কমিটির সর্বস্তরের সাংবাদিকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন যে, এই কমিটি সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মান উন্নয়ন, তথ্যের সঠিক ব্যবহার এবং মুক্ত সাংবাদিকতা চর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে। নব কমিটির  পক্ষ  থেকে কেন্দ্রীয় কমিটির  সভাপতি আছিয়া আক্তার এবং মহাসচিব মোঃ আলমগীর গনি সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, তারা জেলা পর্যায়ে সাংবাদিকদের আরও ঐক্যবদ্ধ করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, জনস্বার্থ রক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকতার শক্তিশালী ভূমিকা নিশ্চিত করতে কাজ করবেন।
তারা আরও জানান, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্র ও সমাজের চতুর্থ স্তম্ভ। তাই দায়িত্বশীল সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করাই হবে এ কমিটির মূল অঙ্গীকার।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...