নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   জাকির খানের র‍্যালীতে শ্রমিক দল ও মালিক শ্রমিক পরিষদের যোগদান
বর্ণাঢ্য র‍্যালি / জাকির খানের র‍্যালীতে শ্রমিক দল ও মালিক শ্রমিক পরিষদের যোগদান
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যাগে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন, শ্রমিক দল ও মালিক শ্রমিক পরিষদের নেতৃবৃন্দরা।

সোমবার (১লা সেপ্টেম্বর) বিকেলে নগরীর মন্ডলপাড়া এলাকায় মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের নেতৃত্বে এ বর্ণাঢ্য আনন্দ র‍্যালীতে যোগদান করা হয়।

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে হাজারো নেতকর্মী দৃষ্টিনন্দন প্লাকার্ড, ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যাগে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর এ র‌্যালিতে যোগদান করেন। পরে র‍্যালীটি মন্ডলপাড়া এলাকা থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয়স্তম্ভের সামনে এসে শেষ হয়।

 

এসময় নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জননেতা জাকির খানকে নিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে রাজপথ।

মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মজিবর ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের পরিচালক শাহিন হোসেন ও বিল্লাল হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...