নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   আমিরাবাদে তুলার গোডাউনে অগ্নিকান্ড
অগ্নিকান্ড / আমিরাবাদে তুলার গোডাউনে অগ্নিকান্ড
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিরাবাদ এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১২টায় আগুনের খবর পেয়ে বন্দর ফায়ারসার্ভিসের ২ টি ইউনিট এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন করে।

বুধবার (০৩ সেপ্টেম্বর)  নারায়ণগঞ্জের  বন্দর উপজেলার নাসিক ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ বাজারে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তুলার গোডাউন হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার কুণ্ডলীতে ভরে গেছে আশপাশের এলাকা। পরে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কি কারণে  আগুন লেগেছে সেটি নিশ্চিত করতে পারেনি এবং অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ারসার্ভিস। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন। এদিকে অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...