নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   আগষ্ট মাসে বন্দর থানায় বিভিন্ন অপরাধে ৫০ মামলা 
মামলা / আগষ্ট মাসে বন্দর থানায় বিভিন্ন অপরাধে ৫০ মামলা 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ গত আগষ্ট মাসে বন্দরে  বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৫০টি। এর মধ্যে হত্যা মামলা দায়ের হয়েছে ২টি,ডাকাতি ১টি, ধর্ষণ মামলা ১টি,দস্যুতা ১টি, নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের হয়েছে ২টি, চুরি মামলা হয়েছে ৩টি ও মাদক মামলা রুজু হয়েছে ২৮টি এবং মারামারিসহ অন্যান্য অপরাধে মামলা হয়েছে আরো ১০টি।


থানা সুত্রে জানা গেছে,গত আগষ্ট মাসে বন্দর থানা পুলিশ ২৮টি মাদক মামলায় মহিলাসহ ৩৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সেই সাথে পুলিশ গ্রেপ্তারকৃত ৩৫ জন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৯শ ৬৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫শ গ্রাম গাঁজা,১শ ৪ বোতল ফিন্সিডিল,১শ পুরিয়া হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে।

এছাড়াও বন্দর থানা পুলিশ গত আগষ্ট মাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত ৪৭ জন ও জিআর মামলার ওয়ারেন্টভূক্ত ৭২ জনসহ বিভিন্ন মামলার ২ সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে ।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার লিয়াকত আলী জানান, গত আগষ্ট মাসে ৫০টি মামলার মধ্যে ২৮টি মামলা  রুজু হয়েছে মাদকের। বন্দরে মাদক ব্যবসা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে।   বন্দরে আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...