নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   গত ১৫ বছর বাংলাদেশে নির্বাচন হয়নি,দিনের ভোট রাতে হয়েছে – কাসেমী
মতবিনিময় সভা / গত ১৫ বছর বাংলাদেশে নির্বাচন হয়নি,দিনের ভোট রাতে হয়েছে – কাসেমী
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাসেমী সমর্থক পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার পশ্চিম দেওভোগ মাদ্রাসা বাজার এলাকায় আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী। প্রধান অতিথির বক্তব্যে মনির হোসেন কাসেমী বলেন, গত ১৫ বছর বাংলাদেশে নির্বাচন হয়নি, মানুষ ভোট দিতে পারেনি। প্রহসনের নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। আমরা অপেক্ষা করছি আগামী নির্বাচনের জন্য কিন্তু এই নির্বাচন এতো সহজ হবেনা। এই নির্বাচনকে বাঁধাগ্রস্ত করার চেষ্টা চলছে। বিভিন্ন রাজনৈতিক দল ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। কাসেমী আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে ইনশাল্লাহ, ষড়যন্ত্রকারীদের নীল নকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তারা নির্বাচনকে বিলম্বিত করে পুনরায় আওয়ামীলীগকে পুনর্বাসিত করার জন্য আইনের ফাঁকফোকর খুঁজছে। কোনো ভাবেই আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবেনা। তাদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে। ‎ ‎

তিনি আরও বলেন, স্বাধীনতা পেয়েছিলাম সেই ১৯৭১ সালে, সেই হিসেবে ৫৫ বছর স্বাধীনতার। এই ৫৫ বছরে আলেম উলামারা কোনো বাকস্বাধীনতা পায়নি। আমাদের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে, নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে এই এলাকায় যে উন্নয়ন ব্যাহত হয়েছে, আমরা ওয়াদা করছি তা পুনরায় ঠিক করার চেষ্টা করবো। এই এলাকায় কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবেনা, খারাপ মানুষের দিন শেষ, সামনে ভালো মানুষের দিন আসছে। আমরা ক্ষমতায় আসলে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত ও মাদক মুক্ত একটি সমাজ গড়ে তুলবো।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী হারুনুর রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জমির উদ্দিন ফারুকী, অর্থ সম্পাদক দেলোয়ার হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা কমিটির সভাপতি মোফাজ্জল ইবনে মাহফুজ ও মোঃ মোশারফ হোসেন সহ প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...