নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালীতে সেন্টুর বিশাল শোডাউন   |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী
 প্রচ্ছদ   জেলার খবর   চিড়ইপাড়ায় ফরিদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ধামাচাপার চেষ্টা
অভিযোগ / চিড়ইপাড়ায় ফরিদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ধামাচাপার চেষ্টা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে চিড়ইপাড়া  নব্য  স্ব ঘোষিত মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামিক সমাজ কমিটির আদমশুমারী বিভাগের সুরা সদস্য ফরিদ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে ।

গত ২৫ জুলাই সন্ধ্যায় চিড়ইপাড়া নিজ বাড়িতে এ ঘটনায় বিচার সালিশে  মিমাংশা করা হয় বলে এলাকাবাসী জানিয়েছেন।  এসময় তার স্ত্রী ও  শশুরবাড়ির লোকজন উপস্থিত ছিলেন ।
এলাকাবাসী জানান,  চিড়ইপাড়া কলোনী এলাকার মৃত ইলিয়াস মিয়ার ছেলে ফরিদ হোসেন   স্ত্রী রেখে শ্বশুর বাড়ি এলাকার এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণের ঘটনা ঘটিয়েছে।  স্ত্রী রেখে জঘন্য আপরাধ  ধর্ষণের ঘটনাটি তার শ্বশুর বাড়ির লোকজন এবং মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামিক সমাজ কমিটির কয়েকজন সমন্বয়ে গত ২৫ জুলাই নিজ বাড়িতে বিচার সালিশের মাধ্যমে ধামাচাপা দিয়েছে।


ফরিদ একজন  উশৃংখল বখাটে  স্বভাবের ফ্যাসিস্ট হাসিনা  সরকার আমলে এক আওয়ামীলীগ নেতা ছত্রছায়ায়  নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। ৫ আগস্টের পর নিজের অপকর্ম থেকে বাঁচতে চিড়ইপাড়া স্ব ঘোষিত মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামিক সমাজ কমিটির আদমশুমারী বিভাগের সুরা সদস্য হিসাবে দায়িত্ব পেয়ে এখন আরো বেপরোয়া হয়ে উঠেছে।  চাঁদার দাবিতে খোকন মিয়ার বসতঘর ভাংচুর ও  লুটপাটের ঘটনায় ফরিদ হোসেন অভিযুক্ত। এছাড়াও  মসজিদের ইমামকে হত্যার গুজব ছড়িয়ে মব জাস্টিস তৈরি করে  হাবিবুর রহমান নামে একজন  মানষিক অসুস্থ রোগীকে পুলিশের হেফাজতে থাকাবস্থায় টেনে হেঁচড়ে মিষ্টির দোকানে  পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনা ঘটিয়েছে  রকি বাহিনী সুরা সদস্য ফরিদ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...