নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   হাসিনার নির্দেশেই ত্বকী হত্যার বিচার হয়নি——-রফিউর রাব্বি 
বর্তমান সরকার এখনও অভিযোগপত্র জমা দেওনি / হাসিনার নির্দেশেই ত্বকী হত্যার বিচার হয়নি——-রফিউর রাব্বি 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে বিচারব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। তাঁর নির্দেশেই সাড়ে ১১ বছর ত্বকী হত্যার বিচার ঠেকিয়ে রাখা হয়। অথচ বর্তমান সরকার এক বছর পার করলেও

অভিযোগপত্র আদালতে জমা হয়নি।

বিচারহীনতার এ দীর্ঘ সময়ে বৈষম্য, মব রাজনীতি ও দুর্বৃত্ত শক্তি আরও বেড়েছে বলে অভিযোগ করেছেন রফিউর রাব্বি।

সোমবার ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে
মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫০ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে মোমশিখা প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠানে রফিউর রাব্বি এসব কথা বলেন,
এসময় তিনি আরো বলেন,
ওসমান পরিবার নারায়ণগঞ্জকে লুট করে বিদেশে পালালেও তাদের সহযোগীরা আজও দাপটের সঙ্গে চলছে অভিযোগ করে রফিউর রাব্বি বলেন, ‘আমরা ত্বকী হত্যার বিচার চাই। চাই সাগর-রুনি, তনু এবং ওসমান পরিবারের হাতে নিহত সবার বিচার।
রফিউর রাব্বি বলেন, ‘মানুষে মানুষে বৈষম্য বাড়ছে, প্রতিনিয়ত মব তৈরি হচ্ছে, ভিন্নমতের মানুষকে হত্যা করা হচ্ছে। এক শ্রেণির মানুষ মাজার-মন্দির-মসজিদ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানেও হামলা হয়েছে। সরকার এসব বর্বরতা ঠেকাতে নির্লজ্জভাবে ব্যর্থ হয়েছে
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনি সুপান্থর। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীনা তাজরীন। বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, কবি-সাংবাদিক হালিম আজাদ, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, দৈনিক খবরের পাতা সম্পাদক মাহাবুবুর রহমান, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সিপিবির জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সদস্যসচিব আবু নাইম খান, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ন্যাপের জেলা সভাপতি আওলাদ হোসেন, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, দুলাল সাহা ও কবি রইস মুকুল।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ত্বকী। দুই দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার হয়। ওই বছরের নভেম্বরে আদালতে দেওয়া জবানবন্দিতে আজমেরী ওসমানের সহযোগী স্বীকার করেন, ওসমানের নেতৃত্বেই ত্বকীকে হত্যা করা হয়। ২০১৪ সালের মার্চে র‍্যাবও জানায়, ওসমান পরিবারের নির্দেশে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। তবে এখনো অভিযোগপত্র আদালতে জমা হয়নি। বিচার ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখে আলোক প্রজ্বালনসহ কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...