নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   চাষাঢ়ায় যৌথবাহিনীর অভিযান ২৭  মাদকসেবীকে আটক ৯জনের সাজা 
রেললাইন মাদকের আখরায় অভিযান / চাষাঢ়ায় যৌথবাহিনীর অভিযান ২৭  মাদকসেবীকে আটক ৯জনের সাজা 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদনঃ নরায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনে অভিযান চালিয়ে ২৭ জন মাদকসেবীকে আটক করেছে যৌথবাহিনী। এর মধ্যে ৯জনকে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এসময় তাদের কাছে মাদক সবনের সরঞ্জাম পাওয়া যায়।

সাজাপ্রাপ্তরাঃ- রাকিব,রাজন,লেবু শেখ,ফারুক, জাহাঙ্গীর, হানিফ, রবিন, লিমন ও সিয়াম। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যাক সদস্য উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০/৮০জনকে আটকের পর যাচাই বাছাই শেষে ১৮জনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয় এবং ৯জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, মাদকসেবীর সংখ্যা বেড়ে  যাওয়ায় জেলা কিশোর গ্যাং, হত্যা, চুরি ছিনতাই বেড়ে যায়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স ঘোষণা করে জেলা পুলিশ। অভিযানে আটক ১৮ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। এ অভিযান অব্যাহত থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...