নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত বিক্রি ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 
অভিযান / অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত বিক্রি ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ আড়াইহাজার উপজেলায় খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রিতে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ৩টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩টি দোকানীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা

করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোপালদী পৌরসভার বিভিন্ন এলাকায় এ
অভিযান পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। অভিযানের শুরু হয় রামচন্দ্রদী এলাকায়। এখানে কালাম মিয়ার মালিকানাধীন টেনস্টার বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রুটি, বিস্কুটসহ বিভিন্ন খাবার উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত
বেকারী মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
এরপর মানিকপুর এলাকায় জিয়াউর রহমানের মালিকানাধীন রয়েল কনজুমার প্রোডাক্ট নামক খাদ্যপণ্য
বিক্রয়কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণ ও প্রদর্শনের প্রমাণ মেলে।

দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তী অভিযান গোপালদী পৌরসভার উলুকান্দি পশ্চিমপাড়া এলাকায় দেলোয়ার মিয়ার মালিকানাধীন নিউ
বনফুল বেকারীতে চালানো হয়। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া গেলে ১০
হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, ভ্রাম্যমাণ আদালত গোপালদী বাজারে প্রবেশের সময় হোটেল-রেঁস্তোরা ও বেকারীর প্রায় শতাধিক
দোকানী তাৎক্ষণিক দোকান বন্ধ করে সটকে পড়ে। এই বাজারে ভ্রাম্যমাণ আদালত নিত্যপণের দ্রব্যমূল
নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সতর্ক করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোনোভাবেই
খাদ্যপণ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ বরদাশত করা হবে না। ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে
খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করতে হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...