নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   উলু ধ্বনি, চণ্ডীপাঠ, পূজা-অর্চনায় শুভ মহালয়ায় দুর্গাদেবীকে মর্তে আহবান
দেবীর কাছে প্রার্থনা সকল অশুভশক্তির বিনাশ ঘটুক / উলু ধ্বনি, চণ্ডীপাঠ, পূজা-অর্চনায় শুভ মহালয়ায় দুর্গাদেবীকে মর্তে আহবান
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ হিন্দুধর্মাবলম্বী ভক্তদের উলু ধ্বনি , চণ্ডীপাঠ ও বিশেষ পূজা-অর্চনা ও সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভ মহালয়া পালন করে মা দুর্গাদেবীকে মর্তে আহবান করা হয়েছে।

রবিবার ২১ সেপ্টেম্বর  ভোরে নারায়ণগঞ্জ শহরে আমলাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপে দেবী-বন্দনা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, দেবীপক্ষের আনুষ্ঠানিক সূচনার এই তিথিতে দেবী দুর্গা মর্ত্যে আগমন করেন, এবং এর মধ্য দিয়ে দেবীপক্ষের শুরু ও পিতৃপক্ষের শেষ হয়। মহালয়ার অনুষ্ঠানে শত শত হিন্দুবলম্বী ভক্তরা এসে মন্ডপে ভীড় জমায়। দেবী দূর্গার অসুর বধ নাচ ও নৃত্যের তালে তালে গানের মাধ্যমে দুর্গতিনাশিনী দেবী দুর্গার মহাশক্তির রূপ তুলে ধরা হয়।

এসময় ভক্তরা দুর্গতিনাশীনি দূর্গা দেবীর কাছে সুখ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে প্রার্থনা করেন।নারায়ণগঞ্জে মহালয়ার এ ব্যতিক্রমধর্মী আয়োজনে ভক্তবৃন্দরা মুগ্ধ হয়ে শ্রদ্ধা ভরে দেবী দুর্গাকে মর্তে আহবান করেন।

আজ ২১ সেপ্টেম্বর মহালয়ার শুরুর মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলো
এবার দেবী দুর্গার আগমন হবে গজে (হাতি) এবং প্রস্থান হবে দোলায়। গজে দেবীর আগমন সমৃদ্ধি, শান্তি ও শস্য-শ্যামলা বোঝায়, যা শুভ ফল নির্দেশ করে। অন্যদিকে, দোলায় দেবীর প্রস্থান মহামারী, দুর্যোগ বা মড়কের আশঙ্কা নির্দেশ করে, যা অশুভ।


আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটি সভাপতি প্রবীর কুমার সাহা বলেছেন, শুভ মহালয়ার মধ্যদিয়ে অশুভ শক্তির বিনাশ করে মায়ের আগম হয়েছে। আমাদের প্রার্থনা দেশের মঙ্গলকামনা ও সকল অশুভশক্তির বিনাশ ঘটুক। নারায়ণগঞ্জে আনন্দ উদ্দীপনায় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। সার্বিক নিরাপত্তা দিতে প্রশাসনের সাথে একাঠিকবার বৈঠক হয়েছে। এবছর জেলায় মোট ২২৪টি মণ্ডপে দুর্গাপূজার পূজা অনুষ্ঠিত হবে। ২১ সেপ্টেম্বর শুভ মহালয়া ও ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...