নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক
উঠান বৈঠক / বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

সুমন মিয়া-সোনারগাঁও প্রতিনিধি:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের আলমদী গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি সমর্থক ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।


প্রধান আলোচকের বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সকল দিক থেকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে। নারীদের অধিকার নিশ্চিত হবে। নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়‌‌নের অগ্রগতি সম্ভব নয়। ‌
তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার ২৩ নাম্বার দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন।
উঠান বৈঠকে দীর্ঘ আলোচনার পর প্রধান আলোচক আল মুজাহিদ মল্লিক বিএনপি’র ৩১ দফার পক্ষে উপস্থিত সকল নারীদের কাছ থেকে জনসমর্থন আদায় করেন। একই সাথে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করার প্রতিশ্রুতি গ্রহণ করেন। উঠান বৈঠকে বিভিন্ন বয়সের প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...