নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন
সাক্ষাত / এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ‘এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না। প্রত্যেক জাতি, ধর্ম, বর্নের লোক নাগরিক হিসেবে এই দেশে পুর্ন মর্যাদা ভোগ করবে। আমরা সেই মর্যাদা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

সোমবার নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করতে এসে এই মন্তব্য করেন তিনি। এদিন শহরের রামকৃষ্ণ মিশন, আমলাপাড়া, সাহাপাড়া, বলদেব জিউর আখড়া সহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে সাক্ষাত করেন। আবদুল্লাহ আল আমিন বলেন, আমরা নারায়ণগঞ্জে শহীদ রিয়া গোপ নামে একটি হেল্পডেস্ক স্থাপন করেছি।

পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার জন্য এই ডেস্ক স্থাপন করা হয়েছে। এছাড়া ৭ টি থানায় আমাদের মনিটরিং টিম করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের পাশে আমরা সর্বাত্মক সহযোগীতা করতে প্রস্তুত।’এসময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু সহ জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...