নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত
গণপিটুনি / মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির সময় এলাকাবাসির গনপিটুনিতে এক ডাকাত নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী (কাঁঠাল তলা) এলাকায় ঘটনাটি ঘটে।গণপিটুনিতে নিহত ডাকাত নবী হোসেন উচিৎপরা এলাকার রুপমিয়ার ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়দের দেয়া তথ্যের সূত্র দিয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে আড়াইহাজারের বিশনন্দীর ইলিয়াস নামের এক ব্যাক্তির বাড়িতে ১০/১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাক-চিৎকার করলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। এতে ইলিয়াসের স্ত্রী কুলসুম (৩৮), ছেলে নাঈম, ভাই আবুল এবং প্রতিবেশী ফারুক আহত হন। এর মধ্যে কুলসুম গুরুতর জখম হন।

ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশেপাশের লোকজনকে জড়ো করে ডাকাতদের ঘিরে ফেলে। এক পর্যায়ে উত্তেজিত জনতা নবী হোসেন নামে এক ডাকাতকে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।পরে আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ডাকাতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যান্য ডাকাতদের গ্রেফতার করার অভিযান অব্যাহত রয়েছে । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...