নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
জাতির শান্তি ও মঙ্গল কামনায় দেবীর কাছে ভক্তদের প্রার্থনা / নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শোভাযাত্রার মধ্য দিয়ে বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা। ভক্ত-?

পূজার শেষ দিন বিজয়া দশমীতে দেবী দুর্গাকে অশ্রুসজল চোখে বিদায় জানান। দিনব্যাপী নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে ছিল ভক্তদের ভিড়।

ভোরে দশমী পূজা ও দেবীর অঞ্জলি প্রদান শেষে সিঁদুর খেলায় মেতে উড়েন হিন্দুধর্মাবলম্বী নারীরা।  সন্ধ্যার পর শুরু হয় বিজয়া শোভাযাত্রা। শঙ্খধ্বনি, ঢাক-ঢোল আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক। ভক্তরা নেচে-গেয়ে দেবী দুর্গার প্রতিমা নিয়ে যান শীতলক্ষ্যনদীর শহরের ৩ নং নদীর ঘাটে। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। বিসর্জনের সময় নারায়ণগঞ্জ শহরে হাজারো মানুষের অংশগ্রহণে পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি সহ স্বেচ্ছাসেবকরা কঠোর নজরদারি চালান। ফলে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় প্রতিমা বিসর্জনের সব কার্যক্রম। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, এবারের দুর্গোৎসব কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভক্তরা বিশ্বাস করেন, আগামী বছর আবারও দেবী দুর্গা আবির্ভূত হয়ে আসবেন পৃথিবীতে অশুভ শক্তির বিনাশ ঘটাতে এবং শুভ শক্তির জয় নিশ্চিত করতে। ৩ নং মাঠ ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর প্রান্তে বিসর্জনস্থলে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তায় তিন স্থরের নিরাপত্তা জোড়দার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভক্তরা জানান, আনন্দ-উচ্ছ্বাসে লাখো ভক্তকে বিচ্ছেদের কষ্টে ভাসিয়ে কৈলাসে ফিরছেন দেবী দুর্গা। এর আগে মণ্ডপে দেবীকে বিদায় জানাতে শুরু করেন ভক্ত-পুণ্যার্থীরা। এর আগে মণ্ডপে মণ্ডপে চলে ভক্তদের সিঁদুরের খেলা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...