নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   দুই কন্যা সন্তানের জনক আক্তারের রহস্য জনক মৃত্যু
রহস্যজনক মৃত্যু / দুই কন্যা সন্তানের জনক আক্তারের রহস্য জনক মৃত্যু
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে আক্তার হোসেন (৪৬) নামে এক যুবকের রহস্য জনক মৃত্যু হয়েছে। নিহত আক্তার হোসেন বন্দর থানার ২২ নং ওয়ার্ডের মোল্লাবাড়ী দিঘিরপাড় এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে।

গত শুক্রবার (৩ অক্টোবর)  বেলা সাড়ে ১১টায় বন্দর থানার একরামপুর ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মৃতের পরিবারের তথ্য সূত্রে জানা গেছে, দীর্ঘ ২১ বছর পূর্বে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তুলাতলি এলাকার মৃত ইদ্রিস মিয়ার মেয়ে রাহিমা বেগমের সাথে বন্দর থানার ২২ নং ওয়ার্ডের মৃত মান্নান মিয়ার ছেলে আক্তার হোসেন ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ২ জন কন্যা সন্তানের জন্ম হয়।  তার  স্ত্রী রাহিমা বেগম একাধিক পর পুরুষদের সাথে পরকিয়া জড়িয়ে পরে।

এ নিয়ে তাদের সংসারে   ঝগড়া বিবেদ চলছিল। এর ধারাবাহিকতা গত শুক্রবার সকালে  আক্তার হোসেন তার স্ত্রী হাত থেকে শরবত পান করে বাসা থেকে বের হয়। পরে ওই দিন বেলা সাড়ে ১১টায় বন্দর ইস্পাহানী ঘাটে আক্তার হোসেনকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে পথচারিরা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...