নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আমরা এমন কিছু করবো না যাতে শেখ হাসিনার মতো পালাতে হয়- বকুল  
প্রচারনা / আমরা এমন কিছু করবো না যাতে শেখ হাসিনার মতো পালাতে হয়- বকুল  
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

সোনারগাঁও প্রতিবেদকঃ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নারায়ণণগঞ্জ (০৩) সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন, আমরা যারা বিএনপির রাজনীতি করি তাদেরকে অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। জনগণকে ভালবাসতে হবে।

জনগণের ভালবাসা না পেলে রাজনীতি অর্থহীন। আমরা এমন কোন কাজ করবো না যাতে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হয়।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাইকারটেক হাট ও আশপাশের এলাকায় রাষ্ট্র  কাঠামো গঠনের ৩১ দফার নিয়ে আগামীর অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরণ এবং গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জনগনকে সঙ্গে রেখেই আমরা দেশের উন্নয়নে কাজ করবো। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার ও সামাজিক মর্যাদার বাংলাদেশ।  যে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক কাজী এনামুল হক রবিন ,নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট আবুল কালাম, মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী জুলহাস,কাজী রোমেল,সাদ্দাম জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আরমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ  সাধারণ সম্পাদক বিল্লাল এইচ সরকার, আশিকুর রহমান, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু,সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবু ইসলাম, বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব,মাহবুব হোসেন লিমান,সনমান্দী ইউনিয়ন যুবদলের ২ নং ওয়াড যুবদলের সাধারণ সম্পাদক নয়ন সরকার,পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ নাঈম প্রমুখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...