নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সন্ত্রাসীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার  ঘটনায় ৩ জন আটক
আটক / সন্ত্রাসীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার  ঘটনায় ৩ জন আটক
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে পুলিশের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে  একাধিক মামলার পলাতক আসামী ও তালিকাভূক্ত সন্ত্রাসী কাটা সিফাত (৩০)কে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ হামলাকারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বন্দর থানার সাবদী এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। এ দিকে সন্ত্রাসী হামলায় আহতরা হলো মদনগঞ্জ ফাঁড়ি উপ পরিদর্শক জামাল উদ্দিন (৪২) কনস্টেবল মোবারক (৪৮) ও শিহাব (৩৫)।স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এর আগে গত সোমবার (৬ অক্টোবর) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী  ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে,  গত সোমবার বিকেলে প্রেমিক যুগল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় ঘুরতে আসে। ওই সময় বন্দর থানার শাহীমসজিদ এলাকার শেখ শাহীন ওরফে রিং শাহীনের সন্ত্রাসী ছেলে ও একাধিক মামলার পলাতক আসামী থানার তালিকাভূক্ত সন্ত্রাসী কাটা সিফাত ও তার সাঙ্গপাঙ্গরা  উল্লেখিত প্রেমিক যুগলদের আটক করে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ড হলে স্থানীয় জনতা সন্ত্রাসী কাটা সিফাতকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পরে খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত  ঘটনাস্থলে এসে আটককৃত সন্ত্রাসীকে পুলিশ হেফাজতে নিয়ে থানার দিকে যাওয়ার পথে উৎপেতে থাকা আটককৃত তালিকাভূক্ত সন্ত্রাসী কাটা সিফাত বাহিনী সদস্যরা পুলিশের গাড়ীতে অতর্কিত হামলা চালিয়ে পুলিশের এক এসআই ও দুই কনস্টেবলকে বেদম ভাবে মারধর করে আটককৃত সন্ত্রাসী কাটা সিফাতকে পুলিশের হেফজত থেকে ছিনিয়ে নেয়৷
এলাকাবাসী জানিয়েছে, বন্দর থানার  তালিকাভূক্ত সন্ত্রাসী কাটা সিফাত ও তার সন্ত্রাসী বাহিনী অত্যাচারে চরম ভাবে অতিষ্ট হয়ে উঠেছে শাহীমসজিদ, সালেহনগর, বৌবাজার, শাহীমসজিদ খালপাড়সহ এর আশেপাশে এলাকাবাসী। উল্লেখিত এলাকা গুলোতে আধিপত্য বিস্তারের মাধ্যমে সন্ত্রাসী কাটা সিফাত  মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপর্কম করে আসছে দীর্ঘ দিন ধরে। সন্ত্রাসী কাটা সিফাত ও সন্ত্রাসী বাহিনী কবল থেকে চিরমুক্তির জন্য জেলা পুলিশ সুপার ও বন্দর থানার ওসিসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী গণমাধ্যমকে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের নাম পরিচয় সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...